প্রোগ্রামিং ভাষা কি??



প্রোগ্রামিং ভাষা (ইংরেজি ভাষায়: Programming Language) হচ্ছে এক ধরনের কৃত্রিম ভাষা (Artificial Language) যা কোন যন্ত্রের, বিশেষ করে কম্পিউটারের আচরণ নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার করা হয়। মানুষের মুখের স্বাভাবিক ভাষাগুলোর মত প্রোগ্রামিং ভাষাগুলোও বাক্যতাত্ত্বিক (Syntactic বা বাক্যস্থিত বিভিন্ন পদের মধ্যে সম্পর্ক কী হবে সে-সংক্রান্ত) ও আর্থ (Semantic বা শব্দের অর্থসংক্রান্ত) নিয়ম মেনে চলে।

তথ্য সুবিন্যস্তকরণ ও প্রক্রিয়াকরণে এবং অ্যালগোরিদমসমূহ নির্ভুলভাবে প্রকাশ করতে প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয়। কিছু কিছু লেখক প্রোগ্রামিং ভাষা বলতে কেবল সেই সব ভাষাকে বোঝান যেগুলো সম্ভাব্য সমস্ত অ্যালগোরিদম প্রকাশে সক্ষম; কখনো কখনো সরল ধরনের কৃত্রিম ভাষাগুলোকে প্রোগ্রামিং ভাষা না বলে 'কম্পিউটার ভাষা (Computer Language) বলা হয়।

এ পর্যন্ত বহু হাজার প্রোগ্রামিং ভাষা সৃষ্টি করা হয়েছে , এবং প্রতি বছরই নতুন নতুন প্রোগ্রামিং ভাষা উদ্ভাবন করা হচ্ছে।

source : উইকিপিডিয়া

Post a Comment

Previous Post Next Post