কেন সি প্রোগ্রামিং??



সি হল অপারেটিং সিস্টেম লেখার জন্য সবচেয়ে বেশী ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা । ইউনিক্স সি ভাষায় লেখা প্রথম অপারেটিং সিস্টেম । উত্তরকালের মাইক্রোসফট উইন্ডোস, ম্যাক ও এস এক্স, গ্নু/লিনাক্স সবগুলোই সি প্রগ্রামিং ভাষায় লেখা । সি শুধু অপারেটিং সিস্টেমের ভাষাই নয় , বর্তমানকালে জনপ্রিয় প্রায় সকল প্রোগ্রমিং ভাষার প্রেরণা সি প্রোগ্রমিং ভাষা । প্রকৃতপক্ষে পার্ল, পিএইচপি, পাইথন, রুবি প্রত্যেকটা ভাষাই সি তে লেখা ।

ধরুন আপনি স্পেনিশ , ইটালিয়ান , ফ্রেঞ্চ বা পর্তুগিজ ভাষা শিখতে চাচ্ছেন । তার আগে ল্যাটিন শেখা কি আপনার কাজে আসবে নাকি না ? যেহেতু ল্যাটিন ভাষা থেকেই এসকল ভাষার উৎপত্তি । সি শেখা আপনাকে সি ভাষায় তৈরি করা পুরো প্রোগ্রমিং ভাষার পরিবারকে বুঝতে সাহায্য করবে - আপনাকে দেবে স্বাধীনতা ।

 সি ল্যাংগুয়েজের প্রাথমিক লক্ষ্য হল ন্যূনতম ফুটপ্রিন্ট এবং সর্বোচ্চ পারফরম্যান্স বজায় রেখে বহনযোগ্য কোড লিখা । উল্লেখ্য যে অপারেটিং সিস্টেম বা অন্য কোন প্রোগ্রামের ক্ষেত্রে উচ্চতর ভাষা আপনাকে উল্লেখযোগ্য পারফরম্যান্স নাও দিতে পারে । সি বহুদিন যাবৎ ব্যবহৃত একটি পরিণত ভাষা , এবং মোটামুটি সকল প্লাটফরমেই একে ব্যবহার যোগ্য করা হয়েছে । সি প্রোগ্রমিং ভাষা ব্যবহারের অন্যতম একটা কারণ মেমরি ব্যবস্থাপনা , এটি একজন প্রোগ্রমারকে সরাসরি একটা মেমরি এড্রেসে লিখতে দেয় । structs, pointers এবং arrays এর মত কী কন্সট্রাক্ট গুলো মেমরিকে মেশিন অনির্ভর করে ব্যবহারের জন্যই মূলত ডিজাইন করা হয়েছে ।

উৎসঃ উইকিবই

Post a Comment

Previous Post Next Post