১৯৬০-এর দশকে বেশ কিছু কম্পিউটার প্রোগ্রামিং ভাষা তৈরি করা হয়েছিল।
মার্কিন কম্পিউটারবিদ গ্রেস হপার Mathematic, Flowmatic এবং A2 নামে তিনটি
প্রোগ্রামিং ভাষা উদ্ভাবন করেন। এরপর জেম্স ব্যাকাস তৈরি করেন ForTran।
তারও পরে ALGOL, COBOL, Ada ইত্যাদি প্রোগ্রামিং ভাষা উদ্ভাবন করা হয়।
মূলত এই ভাষাগুলিই আধুনিক প্রোগ্রামিং ভাষাগুলির পূর্বসূরী। কিন্তু ঐ
ভাষাগুলিকে ভিন্ন ভিন্ন কাজে ব্যবহার করা হত। তাই কম্পিউটার বিজ্ঞানীরা এমন
একটি প্রোগ্রামিং ভাষার কথা ভাবতে থাকেন যার মাধ্যমে সব ধরনের সফটওয়্যার
তৈরি করা সম্ভব হবে। এরই ফলশ্রুতিতে বিজ্ঞানীরা তৈরি করেন ALGOL 60
(Algorithmic Language) এবং এরপর Combined Programming Language (CPL),
কিন্তু CPL শেখা এবং ব্যবহার করা ছিল বেশ কঠিন। তাই এটা জনপ্রিয়তা পায়নি।
ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়
এর মার্টিন রিচার্ড CPL কে ভিত্তি করে ১৯৬৭ সালে তৈরি করেন Basic Combined
Programming Language (BCPL) কিন্তু এটি ছিল মূলত Less Powerful to
Specific এবং টাইপবিহীন একটি প্রোগ্রামিং ভাষা।
এ সময়েই যুক্তরাষ্ট্রের বেল গবেষণাগারে বিজ্ঞানী টমসন তৈরি করেন বি (B)
নামক একটি প্রোগ্রামিং ভাষা; এটি ছিল পূর্বের BCPL(Basic Combined Programming Language) -এর একটি উন্নত সংস্করণ।
ডেনিস রিচি
পরবর্তীতে B এবং BCPL(Basic Combined Programming Language) অনুসরণ করেন এবং নিজে থেকে আরো কিছু কৌশল ব্যবহার
করে তৈরি করেন "সি" (C)। মূলত B-এর সীমাবদ্ধতা গুলো দূর করার উদ্দেশ্যেই
"সি" এর উৎপত্তি।

Nice One.
ردحذف